সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ আর নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:২৫ পিএম   (ভিজিট : ১৭৮)
X

আসন্ন জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন এই অপবাদ আমি নিতে চাই না। ১৮ কোটি মানুষের দায় নিয়ে মরতে চাই না।”

সোমবার (৫ মে) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে ‘ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সিইসি জানান, সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার শপথ করানো হয়েছে এবং অতীতের বিতর্কিত ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেই লক্ষ্যেই কাজ করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

রাজনৈতিক প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, “আমরা রাজনীতি থেকে সচেতনভাবে দূরে থাকছি। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই ফয়সালা হওয়া উচিত। কমিশন কোনো বিশেষ দলের বিষয়ে জড়াতে চায় না।”

এ সময় তিনি আরও বলেন, কমিশনের সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, এককভাবে নয়। প্রশাসনের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে সিইসি বলেন, “এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব। কমিশনের এখতিয়ার শুধু গেজেট প্রকাশ পর্যন্ত।”

শেষে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান ছিল, আছে এবং থাকবে। কোনো চাপ বা প্রভাবের কাছে নতি স্বীকার করবে না কমিশন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝