রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৮ লাখ ৬০ হাজার টাকা জরিমানা. ২০ টি বৈদ্যুতিক মিটার জব্দ|
পুরান ঢাকার তাঁতী বাজার ও নারায়নগঞ্জের ফতুল্লারয় রাজউকের মোবাইল কোর্ট
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ১১:১৪ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৫ ১১:১৮ পিএম  (ভিজিট : ১৫৯)
X

আজ  বোরবার (৪ মে ) রাজউকের জোন ৭ ও জোন ৮ এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক। এ সময় সর্বমোট  ৮ লাখ ৬০  হাজার টাকা জরিমানা ও ২০ টি মিটার জব্দ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ লিটন সরকারের নেতৃত্বে রাজউকের জোন ৭/১ এর আওতাধীন পুরান ঢাকার কোতোয়ালির তাঁতী বাজার এলাকায় ৫ টি নির্মাণাধীন  ও ১ টি নির্মিত ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ১২ টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। 

এছাড়াও  রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে রাজউকের জোন ৮/১ এর আওতাধীন নারায়নগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় সর্বমোট ১১ টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  ভবন নির্মানে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৯ টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ৮ টি মিটার জব্দ করা হয় এবং রাজউকের অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত  অংশ অপসারণ করা হয়। 

এসময় ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৬০ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার আবু সাদাত মোঃ সায়েম, প্রধান ইমারত পরিদর্শক,  ইমারত পরিদর্শকগণ সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝