বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ৮:৫০ পিএম   (ভিজিট : ১৭৬)
X

ইরানের ধর্মীয় শহর হিসেবে পরিচিত মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার (৪ এপ্রিল) এ ঘটনার পর স্থানীয় কিছু সংবাদমাধ্যম আগুনের ফুটেজ প্রকাশ করেছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক প্রতিবেদন অনুসারে, একটি মোটরসাইকেল কারখানায় আগুন লেগেছে।
মাশহাদ ফায়ার বিভাগের প্রধান ঘোষণা করেছেন, চার হাজার বর্গমিটারের টায়ার এবং কার্ডবোর্ডের গুদামটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে গেছে।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। আপাতদৃষ্টিতে এই ঘটনার কারণ এখনো জানা যায়নি।এর আগে গত ২৬ এপ্রিল দুপুরে ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত হয়। এতে আহত হয় কয়েকশ' মানুষ। এটি ছিল দেশটির সবচেয়ে বড় ও আধুনিক বন্দরের জন্য ভয়াবহ ধাক্কা।

তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছিলেন, এতে নাশকতার আলামত পাওয়া যায়নি। কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝