রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ কোটি টাকায় জমি ক্রয় ও সরকারি অধিভুক্তি পেল তামীরুল মিল্লাত মাদ্রাসা
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৪:৩৭ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৫ ৪:৪২ পিএম  (ভিজিট : ৩৭৯)
X

তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর  বালিকা শাখার শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি ১১ কোটি টাকায় নিজস্ব নামে জমি ক্রয় করেছে। একই সঙ্গে বহু প্রতীক্ষার পর  সরকারি অধিভুক্তি লাভ করেছে ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী’ নামেই। মাদরাসা ক্যাম্পাসে ক্লাস ক্যাপ্টেনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান।
 তিনি জানান, প্রতিষ্ঠানটির দক্ষিণ  পাশে বালিকা শাখার সাথে অবস্থিত জমিটি দীর্ঘদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ভাড়া নিয়ে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হতো । অবশেষে ১১ কোটি টাকায় তা মাদরাসার নামে ক্রয় করে দলিল নিবন্ধন সম্পন্ন হয়েছে।

জমিটির গুরুত্ব প্রসঙ্গে উপাধ্যক্ষ বলেন, এখানে থাকা রাস্তার পাশে দোকানঘরগুলো থেকে ইতিমধ্যেই প্রায় ১২ লাখ টাকা ভাড়া পাওয়া গেছে, যা প্রতিষ্ঠানের স্বনির্ভরতা বাড়াবে। তিনি জানান, এই জমি ভবিষ্যতে বালিকা শাখার একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে।

মিজানুর রহমান আরও বলেন, মাদরাসার যে জমিগুলোর মালিকানা এতদিন ছিল, সেগুলোর দলিলে ‘মিরহাজীর বাগ শাখা’ লেখা ছিল। বর্তমানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব জমি ও দলিল এখন টঙ্গী শাখার নামে হস্তান্তরিত হয়েছে।

সরকারি অধিভুক্তি প্রসঙ্গে তিনি জানান, আওয়ামী লীগ সরকারের সময় নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মুখে থাকা সত্ত্বেও এই বছর আমরা নতুন বাংলাদেশে ‘তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী’ নামেই সরকারি স্বীকৃতি পেয়েছি। এটি আমাদের  দীর্ঘদিনের পরিশ্রমের অর্জন। মতবিনিময় সভায় মাদ্রাসার অধ্যক্ষ ড.হিফজুর রহমান ও শিক্ষকবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)র নেতৃবৃন্দ সহ ক্লাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝