রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারত সিন্ধু নদে বাধ দিলে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ১০:৩৪ এএম  আপডেট: ০৩.০৫.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ১২৮)
X

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে সতর্ক করে কড়া ভাষায় হুশিয়ারি উচ্চারণ করেছেন যে, পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্দু নদে কোনও ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে।

কারণ ভারত ইচ্ছে করেইসিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে।  আন্তর্জাতিক নদীর পানি বন্টন নিয়ে পাকিস্তানও ভারতের অনেক আগের সম্পাদিত চুক্তি রয়েছে।  তবে সিন্দু নদের পানি বন্টন চুক্তি স্থগিতের ঘটনায় ভারতের বিরুদ্ধে বেজায় চটেছে পাকিস্তান। 

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। 

এনিয়ে শুক্রবার (২ মে) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করেছেন যে, পানিবণ্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্দু নদে কোনও ধরনের অবকাঠামো নির্মাণ করে তাহলে পাকিস্তান হামলা চালাবে।  জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে খাজা আসিফ বলেন, তারা যদি যেকোনও ধরনের অবকাঠামো নির্মাণের চেষ্টা চালায় অবশ্যই আমরা হামলা চালাবো। 

'আগ্রাসন মানে শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছোড়া নয়, বহুভাবে আগ্রাসন হয়। এর মধ্যে একটি হচ্ছে পানিপ্রবাহ বন্ধ বা পানিপ্রবাহকে ভিন্নপথে চালিত করা।  কেননা এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হয়', বলেন পাকিস্তানের এই মন্ত্রী।

তবে আপাতত আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি (সিন্ধু পানিবণ্টন চুক্তি) নিয়ে আলোচনা এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে বলে জানান তিনি।   এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন খাজা। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য মোদি নাটক করছেন।  

এক প্রশ্নের জবাবে খাজা বলেছেন, যেকোনও সময়ের চেয়ে বর্তমানে ভারতের ওপর বৈশ্বিক চাপ অনেক বেড়েছে। তবে আমি বলব না যে (হামলা) হুমকি এড়ানো গেছে। 

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝