বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
কলকারখানার মালিকরা শ্রমিকেদের বঞ্চিত করছেন: উপদেষ্টা সাখাওয়াত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ১২:৪৯ পিএম  আপডেট: ০১.০৫.২০২৫ ১২:৫৩ পিএম  (ভিজিট : ১৯৬)
X

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থ রক্ষায় অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে।  .

উপদেষ্টা বলেন, ‘মালিক ও শ্রমিকদের দূরত্ব কমাতে হবে। এ সময় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে শ্রম মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন তি‌নি। 

আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগ দেন উপদেষ্টা। এরপর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। 

মালিক-শ্রমিক সবাইকে এক হয়ে কাজ করবার আহবান জানিয়ে উপ‌দেষ্টা বলেন, ‘বিগত সময়ে শ্রমিকেরা অধিকার বঞ্চিত হয়েছে। কারণ বিগত সময়ে সরকারের নীতিনির্ধারকরাই ছিল শিল্প কারখানার মালিক।’

এদিকে গতকাল ‍বুধবার সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শ্রম আইন নিয়ে পরে আলোকপাত করবো। আমি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) থেকে ফিরে এসে বসতে পারিনি। শ্রম আইনে অনেককিছু পরিবর্তন আসছে। এখনো পাকাপোক্ত হয়নি, তবে অনেক পরিবর্তন আছে। আমাদের আলোচনা হয়েছে। যেসব প্রস্তাব আমরা দিয়েছি, যেগুলো আমরা একসেপ্ট করেছি, সেগুলো আইএলও-কে বলা হয়েছে। সেগুলো ফাইনালাইজ করতে হবে। আরও অনেক কিছু আছে।

কবে নাগাদ আমরা আইনটা পাবো- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো জিনিসের টাইমলাইন দিতে হয় না বাংলাদেশে। এটা ডিফিকাল্ট। আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব, আমার তো একটা ইচ্ছা আছে, আমি থাকতে থাকতে একটা শ্রম আইন পাকাপোক্ত করে দেই। পরে আর কেউ আইনটাতে হাত দেবে কি দেবে না- তা আমি জানি না। আমারও তো ইচ্ছা আছে, আমি একটু কন্ট্রিবিউট করে যাই।

আ. দৈ. /কাশেম
 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝