রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের শত্রুরা জানে, এই দেশ পারমাণবিক শক্তিধর- মরিয়াম নওয়াজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৯:০৯ পিএম   (ভিজিট : ২৮০)
X

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ বলেছেন, আজ পাকিস্তান- ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই… শত্রুরা জানে- এই দেশ পারমানবিক শক্তিধর দেশ। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন’র এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মরিয়াম বলেছেন, পাকিস্তানের পারমাণবিক শক্তির সামনে দাঁড়িয়ে কেউ আক্রমণের সাহস করবে না। তিনি আরও বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমাদের সেনাবাহিনী দেশের প্রতিরক্ষায় সম্পূর্ণ সক্ষম। পাকিস্তানের শত্রুরা জানে এই দেশের পারমাণবিক শক্তি সম্পর্কে।

মরিয়াম আরও উল্লেখ করেন, ‘আমাদের রাজনৈতিক মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের বিরুদ্ধে যদি কোনো বহিরাগত আগ্রাসন আসে, তাহলে সবাইকে একসঙ্গে সেনাবাহিনীর পাশে ইস্পাতের প্রাচীরের মতো দাঁড়াতে হবে।’

পহেলগাঁও সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ইতিমধ্যেই চরমে পৌঁছেছে এবং এটি সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়ছে।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোনালাপে শেহবাজ শরীফ বলেন, ‘ভারত যদি আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।’

এছাড়া দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ গত সোমবার হুশিয়ারি দেন, ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ও সার্বভৌমত্ব রক্ষার্থে শত্রু দেশের বিরুদ্ধে পাকিস্তানও পারমাণবিক বোমা ব্যবহার করবে ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝