রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালে ফরেনসিক রিপোর্ট
‌‌‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বলেন হাসিনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ৩২৬)
X

ভারতে পালানোর আগে গত বছর ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করার নামে গণহত্যার নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।‌ ওই গণহত্যার ঘটনায় ‘২২৭টি মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বলেছিলেন গর্ব করে বলেছেন শেখ হাসিনা।’ অনলাইনে ছড়িয়ে পড়া তার এমন বক্তব্যটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফরেনসিক রিপোর্টে এর প্রমাণ মিলেছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এমন রিপোর্টের প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিশন টিম থেকে দায়ের করা এমন অভিযোগের ওপর একইদিনে শুনানিও অনুষ্ঠিত রয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হবে।

প্রসিকিউশন জানিয়েছে, অনলাইনে ছড়িয়ে পড়া ওই অডিওতে শোনা যায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’

 শেখ হাসিনার অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ মিলেছে, সে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে এবার শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝