রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ২:০৭ পিএম  আপডেট: ২৮.০৪.২০২৫ ২:২৮ পিএম  (ভিজিট : ৪৫৬)
X

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে আলিম ১ম বর্ষ (সেশন ২০২৫-২৬) এর প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রথম দশে স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার আলিম থানা শাখা।  রবিবার (২৭ এপ্রিল) মাদরাসা মিলনায়তনে আয়োজন করা হয় "Shibir Meets Brilliance: Excellence Felicitation-2025" শীর্ষক এক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ড. হিফজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির মডেল ইনস্টিটিউট শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দীন খান, মডেল ইনস্টিটিউট শাখার অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ, সাবেক মিল্লাতিয়ান ও সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং বুয়েটের শিক্ষার্থী রাকিবুল হাসান রাফি।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উৎকর্ষের গুরুত্ব তুলে ধরে আগামী দিনে দেশের নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার আলিম থানা সভাপতি শোয়াইবুর রহমান রাকিব এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি সুলতান মাহমুদ ওবায়েদ।  সমাপনী পর্বে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝