রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই উপদেষ্টার এপিএস-পিও’র দুর্নীতির খোঁজে গোয়েন্দা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ২০৪)
X

দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও'র দুর্নীতির খোঁজে গোয়েন্দা অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, গণমাধ্যমে আসা দুই উপদেষ্টার সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

ওই দুই কর্মকর্তা হলেন-অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী।

এর আগে এদিন মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে গণমাধ্যমে আসা শত কোটি টাকার তদবির বাণিজ্যের বিরুদ্ধে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

পরে মার্চ টু দুদক কর্মসূচি নিয়ে সংস্থাটির সেগুনবাগিচা কার্যলয়ের সামনে বিক্ষোভও করেন দলটির নেতা-কর্মীরা।

এসময় সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের প্রতিনিধি দল সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতার করতে ১৫ দিনের আলটিমেটাম দেয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝