রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইন উপদেষ্টার বাসায় পড়ে থাকা ড্রোনে ধ্বংসাত্মক ডিভাইস পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৫ ৪:৪৫ পিএম  (ভিজিট : ২০৩)
X

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের বাসভবনে পড়ে থাকা ড্রোনটিতে ধ্বংসাত্মক কোনো ডিভাইস পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা তদন্ত করে দেখেছেন চীনের তৈরি ড্রোনটিকে কোনো ধরনের হামলা করার জন্যও ব্যবহার করা হয়নি।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল)  সকাল পোনে ৯ টায়  রাজধানীর রমনায় অবস্থিত আইন উপদেষ্টার বাসভবনের মূল বিল্ডিংয়ের পশ্চিম দিকে ১৫০ গজ সামনে ঘাসের ওপর একটি ড্রোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। সকালে প্রথমে বাগানের মালি সালমা হক বাগান ঝাড়ু দেওয়ার সময় ড্রোনটি দেখতে পেয়ে আইন উপদেষ্টারপার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেয়। এরপর খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে। আইন উপদেষ্টার পার্সোনাল অফিসারের কাছ থেকে ড্রোনটি সংগ্রহ করে তদন্তের জন্য নিয়ে যায়।

আরও জানা যায়, ড্রোনটির ওজন ২৪৯ গ্রাম। ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমোরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তাজনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল। বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ড্রোনটি আইন উপদেষ্টার বাসভবনে অবতরণ করে।

এ বিষয়ে রোববার দুপুরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাহজাহান হোসেন  বলেন, খবর পেয়ে ড্রোনটি আমরা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের জন্য নিয়ে আসি। আমরা তদন্ত করে এবং পরীক্ষা-নিরীক্ষায় ড্রোনটিতে ধ্বংসাত্মক কোনো কিছু পায়নি। এছাড়া ড্রোনে কোনো ধরনের মেমোরি বা ক্ষতিকারক কোনো  ডিভাইস পাওয়া যায়নি। এছাড়া আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো ধরনের হামলার উদ্দেশে ড্রোনটি ব্যবহার করা হয়নি। ড্রোনটি চীনের তৈরি। তবে কারা এখানে ড্রোনটি  অবতরণ করেছে তা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝