রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৭৮)
X

কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। খবর বিবিসিরএর আগে, গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় এই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। সেই হিসেবে আগামী ২৭ এপ্রিল দুই দিনের সরকারি সফরে তার ঢাকায় আসার কথা ছিল।

এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পাকিস্তান এদিকে, বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু বলা হয়নি। তবে, পাকিস্তানের এই কর্মকর্তার সফর নিয়ে প্রস্তুতি নিচ্ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জানা গেছে, সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথা ছিল। এ নিয়ে এরইমধ্যে আলোচনাও করেছে ঢাকা ও ইসলামাবাদ।

উল্লেখ্য, সবশেষ ২০১২ সালে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর করেছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝