রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ব. প্রশাসনের কাছে ৪ দাবিতে ২ দিনের আল্টিমেটাম ছাত্রদের
ববি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২০১)
X

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ৪ দফা দাবি পেশ করেন।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ববি ভিসি শুচিতা শরমিনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে।
এর আগে গত দুইবার ভিসি বিরোধি আন্দলোন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে।এ নিয়ে তৃতীয়বারের মতো আন্দোলনের মাঠে সরব ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা।। 

বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাকিন বলেন,'স্বৈরাচারী হাসিনার পতনের পর ঢাবির আওয়ামী পন্থী শিক্ষক ড.শুচিতা শরমিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহন করেন।অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বর্তমান ভিসির ছত্রছায়ায় ক্যাম্পাসে পুরনো স্বৈরাচারের দোসরা আবার সক্রিয় হয়ে ওঠেছ। বরিশাল বিশ্ববিদ্যালয় আজ আওয়ামী ফ্যাসিবাদের অভয়ারণ্য।

আগামী ২ দিনের মধ্যে আমাদের ৪ দাবি যদি মেনে না হয় তাহলে ববি প্রশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিয়ে কাঁপিয়ে দিবো।তিনি যদি ৪ দফা দাবি রক্ষার্থে  ব্যর্থ হন তাহলে আমরা তাকে সসম্মানে পদত্যাগ করতে বাধ্য করবো।"
এছাড়াও সংবাদ সম্মেলন ববি ভিসির বিরুদ্ধে অভিযোগ তুলো ধরেন ২০২২-২৩ ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর। অভিযোগে তুলে ধরা হয় ভিসির  ব্যর্থতা।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝