রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৫:২৬ পিএম   (ভিজিট : ১৮৮)
X

বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার পর ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।  

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে থাকাকালীন এই লাইসেন্স ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ সৃষ্টি করতে পারে—বিষয়টি বুঝিয়ে বলার পর তাঁর বাবা নিজেই লাইসেন্স বাতিলের আবেদন করেন এবং আজই সেটি বাতিল করা হয়েছে।

সজীব লিখেছেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্স নিয়ে জানতে চাইলে, বাবার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স করেছেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করার পর, তিনি তা প্রকাশ করেন এবং গণমাধ্যমেও বিষয়টি উঠে আসে।

তিনি আরও জানান, তাঁর বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় এক ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করে একটি লাইসেন্স করার পরামর্শ দেন। সেই পরামর্শে বাবাও জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঠিকাদারি লাইসেন্সটি করেন।

তবে সজীব জানান, আমি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছি, সেই অবস্থানে থেকে বাবার ব্যবসায়িক সম্পৃক্ততা থাকা অনুচিত। বিষয়টি বোঝানোর পর বাবার পক্ষ থেকে আজ লাইসেন্স বাতিলের আবেদন করা হয় এবং তা বাতিলও হয়েছে।

তিনি এটাও স্পষ্ট করেন যে, ওই লাইসেন্স ব্যবহার করে এখন পর্যন্ত কোথাও কোনো কাজের জন্য আবেদন করা হয়নি।

ঘটনার জন্য বাবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সজীব বলেন, বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁর পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝