সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওটিতে এক তরুণীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যাচ্ছে, এবং অনলাইনজুড়ে অনেকেই দাবি করছেন- ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিন।

তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান। একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ভিডিওর মেয়েটি রুবাইয়া ইয়াসমিন নন, বরং তিনি নামে পরিচিত একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী, যার কোনো রাজনৈতিক পরিচয় নেই।

মশিউর রহমান বলেন, “আজ সারাদিন সোশ্যাল মিডিয়ায় যে নামে ভিডিওটি ছড়ানো হয়েছে, তা একেবারেই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। যাচাই না করে অনেকে তাতে অংশ নিয়েছেন, যা দুর্ভাগ্যজনক।”

তিনি আরও জানান, শুধুমাত্র টিকটক ও ইনস্টাগ্রামে অ্যাক্টিভ একজন সাধারণ তরুণী, এবং তার ব্যক্তিগত জীবনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অন্যায়। কারো ব্যক্তিগত আচরণ নিয়ে কারও আপত্তি থাকতেই পারে, কিন্তু সেটিকে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক অস্ত্র বানানো অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝