রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পারভেজ হত্যাকান্ডের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের মানববন্ধন
সাকিব আসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়:
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ পিএম  আপডেট: ২১.০৪.২০২৫ ৭:৩৭ পিএম  (ভিজিট : ৫৫৮)
X

সম্প্রতি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। এসময় মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণার জন্য সরকারকে আহ্বান জানান তারা। 

আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরের এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস, রোকন, সাক্ষর, সাবিক, রিয়াজ, আলিনুর প্রমুখ।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব বলেন, জাহিদুল ইসলাম পারভেজকে যারা হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি হত্যাকারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। বৈষম্য বিরোধী ছাত্ররা ২৪ শে আন্দোলনের সময় বলেছিলো জুলাই বিপ্লবে সফলতার পর ঢাকা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দাড়িয়ে সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করা হবে কিন্তু তারা বিলুপ্ত ঘোষণা না করে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। জুলাই বিল্পবের পর বাংলাদেশ থেকে ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমনি এই প্লাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করার জন্য যা যা করণীয় সরকার যেন সকল ব্যবস্থা নেয়।

এ সময়ে বাংলাদেশ খেলাফল মজলিস ইবি শাখার সভাপতি সাদেক হোসেন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করে, পারভেজ হত্যায় দোষীদের দ্রুত সময়ে বিচার করতে হবে। তাছাড়া সকল ইন্ধনদাতা যারা হত্যায়কাণ্ডে সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী কিছু কর্মী দ্বারা দিবালোকে পারভেজকে হত্যা করা হয়েছে কিন্তু এখনো তাদের গ্রেপ্তারের করা হয়নি। শুধু হত্যাকারীদের বিচার করলে হবে না তাদের পিছনে কারা আছে সেটাও তদন্ত করে বিচার করতে হবে। 

এসময় তিনি অন্তর্বতীকালীন সরকারকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, আপনারা কৌশলে আওয়ামী লীগের পুনর্বাসন করেতে চেষ্টা করছেন, স্বৈরাচারের দোসর বসুন্ধরা গ্রুপের সাথে লেনদেন করে নিজেদের  দল গঠনে ব্যস্ত আছেন। অথচ এসব দোসর আগস্ট পূর্ববর্তী সময়ে খুনি হাসিনার সফর সঙ্গী হয়ে বিদেশ ভ্রমন করত। দেশে বর্তমানে দখলদারিত্বের রাজনীতি  চলছে, প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের কথায় চলছে। আমরা কালক্ষেপণ না করে ছাত্রদল নেতা পারভেজ হত্যার অতিদ্রুত  বিচার চায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝