রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বনানীতে অটোরিকশা চালকদের তাণ্ডব, পথচারী-বাইক রাইডারদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:৫১ পিএম   (ভিজিট : ২১০)
X

রাজধানীর বনানী এলাকায় লাঠি দিয়ে পথচারী-বাইক রাইডারসহ কয়েকজনকে মারধর করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় যাদের ছবি-ভিডিও ধারণ করতে দেখেছেন তাদের মোবাইল-ক্যামেরাও ছিনিয়ে নিয়ে ধাওয়া দিয়ে লাঠিপেটা করারও অভিযোগ উঠেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, গুলশান সোসাইটি কয়েকদিন আগে ঘোষণা করে ওই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না। কিন্তু সোসাইটির এ সিদ্ধান্ত মেনে নেয়নি রিকশাচালকরা। তারা গত কয়েকদিন ধরে গুলশানের বিভিন্ন এলাকায় রিকশা চালানোর দাবিতে আন্দোলন করে আসছেন। আজ সোসাইটির লোকজন গুলশানের শেষ মাথায় এবং বনানী এলাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা আটক করছিল। এতে চালকরা ক্ষুব্ধ হয়ে যান। তারা বনানী ১১ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। এসময় যারা আন্দোলনের ছবি ও ভিডিও তুলতে আসেন তাদের লাঠিপেটা করেন তারা।

আরও জানা যায়, এখন পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা দুই থেকে তিন জন মোটরসাইকেল চালককে লাঠি দিয়ে মারধর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা এখন বনানী ১১ নম্বর রোডে অবস্থান করছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে। তবে আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

রিকশাচালকরা কাউকে মারধর করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, যারা আন্দোলনের ছবি ও ভিডিও নেওয়ার চেষ্টা করছে তাদের দাওয়া দিয়ে তারা লাঠিপেটা করছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝