রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খামারবাড়িতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ২১.০৪.২০২৫ ৪:৪৭ পিএম  (ভিজিট : ২১১)
X

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবি আদায়ে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে ব্লকেড কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) দুপুর পর্যন্ত তাদের অধিদপ্তরের সব গেইট বন্ধ করে অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সামনে অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকেই সেখানে অবস্থান নেয়ার পর একপর্যায়ে অধিদপ্তরের সব গেইট বন্ধ করে দেন তারা।

এতে অনেক কর্মকর্তাই অফিসে ঢুকতে পারেননি। সবশেষ দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে শিক্ষার্থীদের। সেই দাবি আদায়ে নানা স্লোগানও দিতে দেখা যায় তাদের।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

এর আগে একই দাবিতে রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় শহিদ মিনারের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। সেদিন সারা দেশের কয়েক শ’ ডিপ্লোমা শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেন। পরে ওই কর্মসূচি থেকে সোমবার ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- 

১) ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২) উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারির পাশাপাশি প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩) কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূর করতে হবে।

৪) কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

৫) সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬) ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।

৭) কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।

৮) উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝