রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধান উপদেষ্টার শোক
ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস আর নেই
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) তার মৃত্যুর খবর জানা গেছে।পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চ মাসে তিনি পোপ হয়েছিলেন।

বিবিসি বলছে, ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ভ্যাটিকান জানিয়েছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন পোপ ফ্রান্সিস।

পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন পোপের রক্ত পরীক্ষায় কিডনির কিছু সমস্যা ধরা পড়ে; নিউমোনিয়াতেও ভুগেন তিনি। এর জেরে তার দুই ফুসফুসে জটিল ইনফেকশন দেখা দেয়।

এর আগেও বিভিন্ন সময়ে পোপ ফ্রান্সিস অসুস্থ হয়েছেন। তবে এই প্রথম ভ্যাটিকানের কর্মকর্তারা তার অবস্থা ‘সঙ্কটজনক’ বলে জানায়। 

১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে পোপ ফ্রান্সিসের জন্ম। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝