রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার আল-আকসা ভেঙে ফেলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেটেলার’রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ৪৬৫)
X

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান আল-আকসা ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ইসরায়েলি সেটেলারদের সংগঠনগুলো। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনের সরকার। 

প্রতিবেদনে বলা হয়, হিব্রু ভাষায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইসরায়েলিরা আল-আকসা ভেঙে ফেলার হুমকি দেয়। তারা ঘোষণা দেয়, এই মসজিদ ভেঙে সেখানে ইহুদিদের মন্দির স্থাপন করা হবে। 

এ ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করেছে। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। 

তারা বলেছে, আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিষ্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি।

সূত্র: আল জাজিরা

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝