রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ২৪১)
X

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় চাপাতি ঠেকিয়ে এক তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে এ ঘটনা ঘটে।

এরপর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি রিকশায় করে একটি গলির মুখে এসে দাঁড়ান দুজন তরুণ-তরুণী। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে রিকশার সামনে থামেন। তাদের একজনের মাথায় ছিল হেলমেট। বাকি দুজনের একজনের গায়ে কালো শার্ট এবং অপরজনের গায়ে সাদা টি-শার্ট। মুহূর্তেই সাদা টি-শার্ট ও কালো শার্ট পরা দুজন মোটরসাইকেল থেকে নেমে যান। পরে কোমর থেকে একটি চাপাতি বের করেন সাদা শার্ট পরা ব্যক্তি। 

তিনি রিকশায় বসে থাকা তরুণীকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার অঙ্গভঙ্গি দেখান এবং তরুণীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। কালো শার্ট পরা লোকটি তরুণীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ও একটি কালো রঙের ব্যাগ ছিনিয়ে নেন। এ সময় মোটরসাইকেলটিকে ঘুরিয়ে রাস্তার পাশে রাখা হয়। পরে গলির পাশের একটি বাসার দিকে যান মোটরসাইকেলের চালক (হেলমেট পরা) ও তার দুই সহযোগী।

কিছুক্ষণ পর তারা একসঙ্গে এগিয়ে এসে মোটরসাইকেলে ওঠে। এ সময় রিকশায় তরুণীর সহযাত্রী তরুণটি এগিয়ে এসে কালো রঙের ব্যাগটি ফেরত চাইলে সেটি তার দিকে ছুড়ে মারে ছিনতাইকারীরা। এরপর মোটরসাইকেলে উঠে চলে যান তারা। তখন একটি লাঠি হাতে ঘটনাস্থলে আসেন একজন নিরাপত্তারক্ষী।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গণমাধ্যমকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ছিনতাইয়ে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝