সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
চিঠিপত্র ও পার্সেল দ্রুত পৌঁছাতে ই-বাইক পেলেন পোস্টম্যানরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২৪১)
X

বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়নে যুক্ত করা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এছাড়া দ্রুত ও সময় সাশ্রয়ী সেবা নিশ্চিতে ইলেকট্রিক বাইক (ই-বাইক) দেয়া হলো পোস্টম্যানদের। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ঢাকার জিপিওতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আনুষ্ঠানিকভাবে ই-বাইক হস্তান্তর করেন।

ডাক বিভাগ সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।

এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে জানান, ডাক বিভাগের কর্মদক্ষতা ও পরিসেবার মান বাড়াতে পোস্টাল ঠিকানার ডিজিটালাইজেশন ও জিও লোকেশন ম্যাপিং করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন বেসরকারি কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই করার উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝