শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে পাসের হারে শীর্ষে বিজ্ঞানের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)
X

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গ্রুপভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। তবে গ্রুপভিত্তিক ফলাফলের সকল বিভাগেই ছাত্রদের তুলনায় পাসের হারে বাজিমাত করেছে ছাত্রীরা।

আজ সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গ্রুপভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে সার্বিক পাসের হার ৫১.৬২ শতাংশ হলেও বিজ্ঞান বিভাগে পাসের গড় হার সবচেয়ে বেশি— ৭৩.১২ শতাংশ। এর বিপরীতে মানবিক বিভাগে গড় পাসের হার ৪২.১৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০.৭৭ শতাংশ।

বিজ্ঞান বিভাগ :

পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞান বিভাগে মোট ২ লাখ ৭৩ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মোট ২ লাখ ৭৪ জন। বিজ্ঞানে ছাত্রদের পাসের হার ৭১.৬০ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৭৪.৫৫ শতাংশ। বিজ্ঞানে ছাত্রীদের পাসের সাফল্য সামগ্রিক গ্রুপভিত্তিক ফলাফলের মধ্যে সর্বোচ্চ।

ব্যবসায় শিক্ষা বিভাগ :

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১ লাখ ৬৭ হাজার ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮৪ হাজার ৮৬৪ জন। এই গ্রুপে গড় পাসের হার ৫০.৭৭ শতাংশ। এখানে ছাত্রদের পাসের হার ৪৫.৯৪ শতাংশের বিপরীতে ছাত্রীদের পাসের হার ৫৬.৫৮ শতাংশ।

মানবিক বিভাগ :

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নেওয়া মানবিক বিভাগে পাসের হার তুলনামূলকভাবে কম। মোট ৬ লাখ ৭ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩১১ জন; পাসের গড় হার ৪২.১৭ শতাংশ। তবে এই বিভাগেও ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। মানবিকে ছাত্রদের পাসের হার মাত্র ৩৫.০১ শতাংশ হলেও ছাত্রীদের পাসের হার ৪৭.৪৯ শতাংশ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কেরামত আলীসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং পরীক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝