সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
তরুণীকে মারধর : আপন কফি হাউজের ম্যানেজার ও কর্মচারী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৮৯)
X

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউজটির ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুজন এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

এ ঘটনায় গতকাল তাদের আটক করে আজ (১৫ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

মামলার এজাহারে বলঅ হয়েছে, আপন কফি হাউজে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়। 

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝