বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
তালা ভেঙে কুয়েটের হলে শিক্ষার্থীদের প্রবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৪:২২ পিএম  আপডেট: ১৫.০৪.২০২৫ ৪:২৫ পিএম  (ভিজিট : ১৮৫)
X

তালা ভেঙে হলে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টা থেকে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় তারা উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

শিক্ষার্থীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে তারা ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রতিটি বিভাগের সামনে গিয়ে হ্যান্ডমাইকে হল খুলে দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। পরে দুপুর ২টার দিকে ছাত্রদের ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি।

গত সোমবার রাতে সিন্ডিকেট সভায় আগামী ২ মে হল খোলা, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি মাসের সংঘর্ষে জড়িত ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝