রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব্যক্তি ঢাবি শিক্ষার্থী, সে ছাত্রলীগ করতো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৫ ৫:৫৮ পিএম  (ভিজিট : ১৬৬)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফে আগুন দেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

তারা জানান, ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া ব‍্যক্তি শনাক্ত হয়েছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। সে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আগে সে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতি করতো।

এর আগে সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, আনন্দ শোভাযাত্রার আগেই এই দুর্বৃত্তকে গ্রেফতার করা সম্ভব হবে।

প্রসঙ্গত, শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের সামনে ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে শান্তির পায়রা মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝