রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি পাসপোর্টে ‘ ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ৫:২৭ পিএম   (ভিজিট : ৩১৯)
X

বাংলাদেশের পাসপোর্টে 'একসেপ্ট ইসরায়েল' বা 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুণরায় বহাল করা হয়েছে। গত ৭ এপ্রিল তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, 'এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত'। তবে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।

এরআগে গতকাল ১২ এপ্রিল গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহালের দাবির পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সরকারের 'সব ধরনের চুক্তি বাতিলের' আহ্বান জানানো হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝