রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চারুকলায় ‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন দেওয়ার ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ পিএম   (ভিজিট : ২১৪)
X

বাংলা নববর্ষ বরণে আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’সহ দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেছেন, চারুকলার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।এদিকে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো টি-শার্ট ও মাস্ক পরিহিত এক যুবক আগুন দিয়ে দ্রুত পালিয়ে গেছে। এখনও শনাক্ত করা যায়নি তাকে। 

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায়, চারুকলা ইনস্টিটিউটের ভেতরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন আকৃতির প্রতিকৃতি তৈরি করা হচ্ছে। সেখানে ‘ফ্যাসিবাদী মুখাকৃতি’ আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শান্তির প্রতীক পায়রাটিও আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি বাঘ আকৃতির প্রতিকৃতির লেজ আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভোর পাঁচটার কিছু আগে ঘটনাটি ঘটে। আমাদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা যায়, ফ্যাসিবাদবিরোধী মোটিফটি পোড়াতে গিয়েই শান্তির প্রতীক পায়রাটি আগুনে পুড়ে গেছে। যারা এই মোটিফ পছন্দ করে না, তাদের দিকেই আমাদের সন্দেহ যাচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝