রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহুর ফাঁসি কার্যকর চায়: ইবি ছাত্রদল
সাকিব আসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়:
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ১৮৪)
X

গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনকৃত কার্যক্রম বন্ধ ও বিচারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদল। এসময় বিশ্ব মুসলিম দেশসমূহকে ফিলিস্তিনিদের পাশে দাড়ানো আহ্বান জানান তারা।

আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও পরবর্তীতে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় বক্তারা দাবি জানান, জাতিসংঘ, ওআইসি'র মত সংগঠনগুলোকে এই হত্যাযজ্ঞ বন্ধের উদ্দেশ্যে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করার কথা বলেন।

মানববন্ধনে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, রিপন হোসেন, বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম রোকন উদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, উল্লাস, রোকন, সাক্ষর, সাবিক, রিয়াজ, আলিনুর প্রমুখ।  

সমাবেশে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ইসরাইলি ইহুদিগোষ্ঠী নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় ও রাফায় শিশুদের টার্গেট করে হত্যার মিশনে নেমেছে। রোজার মাস শুরু হলেই সারা বছর একই কাজ করে, হত্যাযজ্ঞ করে। সেখানে আমাদের মা-বোনদের, সাংবাদিকদের, চিকিৎসকদের হত্যা করছে। সারা বিশ্বে এখন প্রতিবাদের ঝড় উঠেছে। গতকাল নির্লজ্জ বেহায়ার মত উনি যুক্তরাষ্ট্রে  ট্রাম্পের সাথে দেখা করতে গেছে। আরব বিশ্বের নেতাদের ভূমিকা  নিয়ে আমার প্রশ্ন। এই শেখরা আছে মজা-মাস্তি, অর্থ, সোনা-দানা নিয়ে। আপনারা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকেন তবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। হাশরের ময়দানে ওই শিশুরা আল্লাহর কাছে চিৎকার করে বলবে এ মুসলমান সম্প্রদায় এই মুনাফিকরা  আমাদের পাশে দাঁড়ায়নি।তখন আপনারা কেউ রেহাই পাবেন না। কোরআন হাদিসে বর্ণিত আছে এই ফিলিস্তিনের বিজয় হবেই হবে কোন পৃথিবীর শক্তি তাদের বিজয় আটকাতে পারবে না।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝