সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৪২)
X

 আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রিমান্ডের আদেশ দেন।এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তুরিন আফরোজের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে একইদিন দুপুর ১টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়।

সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আব্দুল জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নামোল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতপরিচয় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৩০ নম্বর আসামি তুরিন আফরোজ।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝