বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থী জাকিরের
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৯ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৫ ৮:১২ পিএম  (ভিজিট : ২১০)
X

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছেন জাকির হোসেন নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ সোমবার (৭ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মধ্য দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান জাকির। তিনি ভর্তির অফার লেটারের ছবি ও তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটিকে পাঠানো মেইলের একটি স্ক্রিনশট যুক্ত করেছেন।

ওই শিক্ষার্থী জানান, গত ২৭ মার্চ ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সে থেকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে এমএসে ভর্তি অফার পেয়েছিলেন। তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সম্ভবত আমার একাডেমিক যাত্রার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছি। আমি সম্মানিত বোধ করেছি, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ভর্তির অফার পেয়ে। কিন্তু অনেক চিন্তাভাবনার পর এবং গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে আমি সেই অফারটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য। আমি বিশ্বাস করি, এমন সময়ে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বিবেক ও ন্যায়ের শক্তিশালী বার্তা বহন করতে পারে। আমার হৃদয় গাজার সঙ্গে।’

উল্লেখ্য, সাইবার সিকিউরিটির ক্ষেত্রে জাকিরের একাধিক অর্জন রয়েছে। একটি আন্তর্জাতিক পর্যায়ের সাইবার সিকিউরিটি প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেন তিনি। এছাড়া তিনি এবং তার দল ইন্টার-ইউনিভার্সিটি সাইবার ড্রিল ২০২২-এ দ্বিতীয় রানারআপ হয়।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝