রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশকে দেওয়া হলো রাষ্ট্রপতি পদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৬:০৪ পিএম   (ভিজিট : ২৯১)
X

আন্দোলনকারীদের না পিটিয়ে ছত্রভঙ্গ করে প্রংশসিত হওয়া পুলিশ কনস্টেবল মো. রিয়াদ হোসেনকে রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

আগে, বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক পুলিশ সপ্তাহে দেওয়া হতো। রিয়াদের বেলায় এবার তা ভিন্নভাবে দেওয়া হলো।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন জন বিভিন্ন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেন। এমনই এক কর্মসূচিতে লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ রিয়াদ হোসেন।সে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসেন তিনি।

এ ঘটনার পর গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার রিয়াদ বলেন, ‘ঘটনার দিন একদল আন্দোলনকারী সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে। এমতাবস্থায় তাদের বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসাররা বোঝান, সচিবালয় একটি সংরক্ষিত এলাকা, এখানে প্রবেশ করা নিষেধ। তো তাদের (আন্দোলনকারীদের) বোঝানো হয়, যেন সচিবালয়ে প্রবেশ না করে। কিন্তু বুঝিয়ে তাদের দমন করা যাচ্ছিলো না।’

তিনি বলেন, ‘সিনিয়র স্যাররা ছিলেন, তাদের নির্দেশনায় আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সম্পূর্ণ কম বলপ্রয়োগ করে যেন কারও ক্ষতিসাধন না হয়।  আমি রাস্তায় বাড়ি দিয়ে, পাশে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে, ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করি। ‘ জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ থেকে পাওয়া প্রশিক্ষণ থেকেই তিনি এমনটি করেন বলে জানান রিয়াদ।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝