রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকা ডুবিতে স্বামীসহ ইবি'র শিক্ষার্থী মাসুদার মৃত্যু
সাকিব আসলাম, ইবি প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৬:১৯ পিএম  আপডেট: ০৫.০৪.২০২৫ ৬:২৬ পিএম  (ভিজিট : ৩৭৬)
X

পাবনায় পদ্মা নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে স্বামীসহ প্রাণ হারালেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদা মাহজাবিন মৌ। আজ শনিবার (০৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে নৌ পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীর বাবা মানিকুজ্জামান মানিক।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার বিকেলে পাবনার সুজানগরে পদ্মা নদীতে ইঞ্জিন চালিত নৌকায় বেড়াতে যান মৌ ও তার স্বামী হৃদয় প্রামাণিক। এক পর্যায়ে মাঝ নদীতে পৌছালে পদ্মার ঢেউয়ে ডুবে যায় নৌকাটি। তবে এসময় বাকিরা সাঁতরে তীরে পৌছাতে পারলেও নিখোঁজ হন মৌ এবং তার স্বামী হৃদয়।

নিহত মৌ -এর বাবা জানান, শুক্রবার বিকালে মৌ তার স্বামীসহ নদীতে বেড়াতে যায়। সন্ধ্যায় আমরা নৌকাডুবির খবর পাই। আজ সকাল দশটায় আমরা আমার মেয়ে আর তার স্বামীর মরদেহ খুঁজে পাই। এসময় নিজের নিহত মেয়ের জন্য সকলের কাছে দোয়া চান তিনি।

নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, এমন আকস্মিক এবং হৃদয়বিদারক ঘটনা মেনে নেওয়া কঠিন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা স্তব্ধ হয়ে গেছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে মৌ আর আমাদের মাঝে নেই। মৌ এবং তার স্বামীর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।
আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝