রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হামাস কমান্ডারকে হত্যা, স্ত্রী-সন্তানকেও ছাড়ল না ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:৫১ পিএম   (ভিজিট : ২৫০)
X

দক্ষিণ লেবাননের সিডনে ইসরাইলি ড্রোন হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডার, তার স্ত্রী এবং ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন।
ইসরাইলি বাহিনীর দাবি, ফারহাত ইসরাইলের বিরুদ্ধে ‘অসংখ্য ষড়যন্ত্রের’ নেপথ্যে ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরাইলে রকেট হামলার জন্যও দায়ী। ওই হামলায় একটি পর্যবেক্ষণ পোস্টে এক ইসরাইলি সেনা নিহত হয়। 
 
এদিকে, গাজার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে নেতানিয়াহুর সেনারা। এর মধ্যে গাজার উত্তরাঞ্চলে বাস্তুচ্যুত পরিবারের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে বলে জানিয়েছে হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। 
  
স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজা শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় তুফাহ জেলার দার আল-আরকাম স্কুলে এ হামলা চালানো হয়। প্রাণহানির পাশাপাশি এতে বহু মানুষ আহত হয়েছেন।
 
তবে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) গাজায় অন্তত তিনটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইল। আর এতে প্রাণ গেছে কমপক্ষে ৩৩ জনের।
 
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, শহরের ‘হামাস কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে থাকা সন্ত্রাসীদের’ ওপর হামলা চালিয়েছে তারা। তবে কোনো স্কুলের কথা উল্লেখ করেনি নেতানিয়াহু বাহিনী। 
 
ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ দখলের জন্য ইসরাইল তাদের স্থল আক্রমণ সম্প্রসারিত করার কথা বলার পর, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৯৭ জন নিহত হওয়ার খবর দেয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝