সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
থাই প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
দুর্নীতির বিরুদ্ধে থাইল্যান্ড- বাংলাদেশ একসঙ্গে কাজের চুক্তিতে সই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ৭:০৯ পিএম  আপডেট: ০৪.০৪.২০২৫ ৭:১৪ পিএম  (ভিজিট : ২০৮)
X

বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। আজ শুক্রবার (০৪ এপ্রিল) দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার দ্বিপাক্ষিক এ বৈঠকের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশন (এনএসিসি) এক সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। দুর্নীতির প্রতিরোধ ও দমন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতেই এই চুক্তি স্বাক্ষর করেন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচার্ট ত্রাকুলকাসেমসুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।

দুদক চেয়ারম্যান ড. মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। তিনি বলেন, অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তি প্রতিবেশী কিছু দেশে আশ্রয় নিয়েছেন। আমরা বিশ্বাস করি, এই চুক্তি তাদের শনাক্ত ও বিচারের আওতায় আনতে সহায়তা করবে।
জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ অনুচ্ছেদে বর্ণিত আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে। অনুচ্ছেদটি সদস্য রাষ্ট্রগুলোকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির আহ্বান জানায়।

চুক্তি অনুসারে, বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতি প্রতিরোধের জন্য প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য বিনিময় করবে, তথ্য সংগ্রহে সেরা চর্চা ভাগাভাগি করবে, যৌথ প্রকল্প গ্রহণ করবে, গবেষণা ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমে অংশ নেবে, যা দুর্নীতি প্রতিরোধ ও দমনে প্রয়োজনীয় বলে বিবেচিত হবে।

আ. দৈ./ কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝