রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভূমিকম্পে থাইল্যান্ড ও মিয়ানমারের ক্ষতিগ্রস্তদের জনগণের পাশে বাংলাদেশ রয়েছেঃ ড. ইউনুস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১:২৬ এএম  আপডেট: ০৪.০৪.২০২৫ ১১:৩০ এএম  (ভিজিট : ২০৯)
X

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টাসহ বিমসটেকের অন্য নেতারা।  অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি থাইল্যান্ড ও মিয়ানমারে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও সম্পদের ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।

প্রধান উপদেষ্ঠা অধ্যাপক মুহাম্মদ ইউনূস  বলেন, এ কঠিন সময়ে থাইল্যান্ড ও মিয়ানমারের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।  আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তিনি, ভয়াবহ ভূমিকম্পে যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ দুই সরকারের শক্তিশালী নেতৃত্ব ও সরকারি প্রচেষ্টার মাধ্যমে এই চ্যালেঞ্জ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা এবং অন্যান্য বিমসটেক নেতারা শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝