রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ পেয়েছেন চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৫ ৪:৪৫ পিএম  (ভিজিট : ১৭২)
X

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের জুলাই-আগস্টের গণহত্যার বিচার বানচালে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

 আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান। তাজুল ইসলাম বলেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একইসঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের।

এর আগে বুধবার (২ এপ্রিল) চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় পলাতক শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে।

এছাড়া গত ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ৫ আগস্ট চাঁনখারপুলে পাঁচজনকে গুলিতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। ঈদের পর ট্রাইব্যুনালে ওই প্রতিবেদন দাখিলের করা হবে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝