রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্যাংককে মন্ত্রীপর্যায়ের বৈঠক সফল
বিমসটেক সম্মেলনের শুরুতেই চমক, সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই
ডেস্ক নিউজ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ২:১১ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৫ ২:১৭ পিএম  (ভিজিট : ১৮৫)
X

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত .বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শুরুতেই চমক।

আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি সই করা হয়েছে।  আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ২০তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ চুক্তি সই হয়।  ইতোমধ্যে বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস।  খবর আন্তর্জাতিক গণমাধ্যমের ।

এদিকে বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তার বক্তব্যে, বিমসটেক সদস্যদের অংশীদারত্বমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিতের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বিমসটেক এফটিএ’র কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাদের তাদের দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। 

বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়া চূড়ান্ত করেছেন। আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে এসব খসড়া বিবেচনা করা হবে।  এছাড়া, বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় ২১তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠক আয়োজনের ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝