রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় অস্থিরতায় কারো ইন্ধন আছে কি না জানি না: পররাষ্ট্র উপদেষ্টা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৪৪)
X

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় (পাহাড়ে )অস্থিরতায় পেছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কি না তা  এখনো জানা যায়নি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা বিরাজ করছে। এ নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাষ্য পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ এমন লিখছেন যে, ৫ আগস্টের পরে সেভেন সিস্টার অশান্ত করার এক ধরনের পলিটিক্যাল ভাষ্য ছাত্র জনতা অথবা কোনো রাজনৈতিক দল থেকে করা হয়েছিল, অন্য একটি দেশ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে কি না। এ ধরনের কোনো ভাষ্য আপনাদের কাছে আছে কি না।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এটিকে আমাদের অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখছি। এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আজ তিনজন উপদেষ্টা সেখানে গেছেন। তারা চেষ্টা করছেন আলাপ-আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করার মাধ্যমে যেন শান্তি বজায় থাকে। যাতে আর সংঘাত না বাড়ে। এ নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু বিঘ্ন সৃষ্টি হয়েছে। তা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ১৪৪ ধারা জারি করা হয়েছিল গতকাল শুক্রবার। আমরা চেষ্টা করেছি সমস্যা সমাধান করতে। আশা করি এটাতে সাফল্য অর্জন করবো।

তৌহিদ হোসেন বলেন, সেখানে যারাই আহত-নিহত হয়েছেন তারা আমাদের মানুষ। একইসঙ্গে এটাও সিদ্ধান্ত আছে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোন অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা সরকারের অবস্থান। সরকার ঐকান্তিকভাবে চাইছে এর সমাধান করতে।

তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর উত্তর আমি দিতে পারবো না, কারণ কোনো ইন্ধন আছে কি না আমি জানি না।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝