রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি: পরিবহন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ মার্চ, ২০২৫, ২:০৪ পিএম   (ভিজিট : ২৭৯)
X

গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। রোববার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার স্বস্তির ঈদযাত্রা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, আমরা এবার সরকার হিসেবে কাজ করেছি, কোনো দপ্তর হিসেবে নয়। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একসঙ্গে কাজ করেছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে  শ্রমিক এবং মালিক অসাধারণ একটা কাজ করেছে। আমরা বলেছি যে এটা আপনাদের সহযোগিতা ছাড়া আমরা একা করতে পারবো না। তারা পূর্ণ সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

এ সময় বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, বাংলাদেশ পুলিশ, সড়ক-মহাসড়ক বিভাগ, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, আমরা (বিআরটিএ) সবাই মিলে এক হয়ে কাজ করেছি যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। 

তিনি আরও বলেন, বিআরটিএ’র পক্ষ থেকে প্রত্যেকটি টার্মিনালে ম্যাজিস্ট্রেট কাজ করছে। সেই সঙ্গে আমাদের ভিজিলেন্স টিমও আছে। পরিবহন উপদেষ্টার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝