রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
থাইল্যান্ডে ভূমিকম্পে ধসে পড়া ৩০ তলা ভবনে উদ্ধার অভিযান চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ২:৩৭ পিএম   (ভিজিট : ১২৯)
X

গতকাল শুক্রবার আকষ্মিক ভূমিকম্পে দক্ষিণ এশীয়ার পর্যটন শহর বলে খ্যাত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া ৩০ তলা ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের জীবনের চিহ্ন শনাক্ত করা হয়েছে। তাদের জীবিত উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে আজ শনিবার (৩০ মার্চ) ব্যাংকক দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক সুরিয়ান রাভিওয়ান জানান, এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সুরিয়ান জানান, ৩০ তলা নির্মাণাধীন ভবনের ধ্বংসস্তূপের নিচে ১৫ জনের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, ৯৫ বছরে এমন ভূমিকম্প দেখেনি থাইল্যান্ড ভূমিকম্পের আঘাতে ধসে পড়লো ৩০ তলা ভবন, ভিডিও ভাইরাল থাইল্যান্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ শতাধিক ।

তিনি আরও বলেন, উদ্ধারের জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকলে ও পানিশূন্যতার কারণে ভুক্তভোগীরা শকে চলে যেতে পারেন। তবে আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শেষ করার চেষ্টা করছি।

তবে এখন পর্যন্ত আটকে পড়া লোকদের কাছে পানি বা খাদ্য পৌঁছানো সম্ভব হয়নি। কারণ তারা ধ্বংসস্তূপের প্রায় তিন মিটার গভীরে রয়েছেন।  এদিকে, ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ সহজ করতে ক্রেন ট্রাক ব্যবহার করে ধ্বংসস্তূপের কংক্রিটের অংশগুলো সরানো হচ্ছে।
এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকক মহানগর প্রশাসন ১৩০ জন স্বেচ্ছাসেবী প্রকৌশলী মোতায়েন করেছে।

শুক্রবার মিয়ানমারে সৃষ্টি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে ব্যাংককে তীব্র কম্পন অনুভূত হয়। এর ফলে বহু মানুষ আতঙ্কে খোলা স্থানে আশ্রয় নেন। শুক্রবার রাতে ৩০০-র বেশি মানুষ ব্যাংককের পার্কগুলোতে রাত কাটিয়েছেন। পরিস্থিতির উন্নতি না হলে এসব পার্ক আরও এক রাত খোলা রাখা হবে বলে জানিয়েছেন গভর্নর।
আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝