সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাড়ীর টানে দলেদলে বাড়িতে ছুটছেনঃ ভোগান্তি নেই, ট্রেন,বাস ও লঞ্চে
আবুল কাশেম
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১২:০৩ পিএম  আপডেট: ২৮.০৩.২০২৫ ১২:২৭ পিএম  (ভিজিট : ১৭৩)
X

দলেদলে।নাড়ীর টানে সপরিবারে গ্রামের বাড়িতে ছুটছেন।  কেউ ছুটছেন ট্রেনে, কেউবা বাসে ও লঞ্চে। এবারই প্রথম ঈদের লম্বা ছুটি, টানা ৯ দিন। এই ধরনের লম্বা ছুটি  চাকরিজীবীদের পক্ষে সাধারণত পাওয়া কঠিন। তবে লম্বা ছুটিতে সুবিধা মতো এবার বেশি সংখ্যক লোকজন গ্রামের বাড়িতে যাচ্ছেন। ফলে কোথায় তেমন একটা ভীড় নেই বলরেই চলে।

এদিকে সবেজমিন খোঁজনিয়ে জানা যায়, ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার চিত্র এবার নেই। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওয়ানা হতে পারছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, কমলাপুরে ভিড় থাকলেও নেই ভোগান্তি।  যাত্রীরা সাংবাদেরকে হাসিমুখে জানিয়েছেন, স্টেশনে ভোগান্তি ছাড়া এমন ঈদযাত্রা কমই পেয়েছেন। স্টেশনের ব্যবস্থাপনায় খুশি তারাও। 
সদরঘাট লঞ্চ মার্টিনালে কিছুটা ভীড় আছে,তবে ভোগান্তি নেই।  মহাখালী,গাবতলী,সায়েদাবাদ বাস টার্মিনালেও ভীড় আছে। তবে বাস অনেক, ফলে যাত্রীদের কোন ভোগান্তি নেই বললেই চলে।

আজ শুক্রবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।  স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত রেকও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে। এভাবেই সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে।

কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রীরা বলেন, আমাদের ট্রেন সাড়ে ১০টায় স্টেশন ছাড়বে। সকাল ৯টায় এখানে এসেছি। সাড়ে ৯টায় দেখি ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। আগে অনেক দেরি হতো। এক দুই ঘণ্টা বিলম্বে ছাড়তো। এখন আর সেই ভোগান্তি নেই। সময়মতো ট্রেন ছাড়ছে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো।

একতা এক্সপ্রেসের যাত্রীরা বলেন, আগেও ট্রেন ভ্রমণ করেছি। ভোগান্তির শেষ ছিল না। এবার ব্যবস্থাপনা ভালো মনে হচ্ছে। টিকিটবিহীন যাত্রী নেই। আগে দেখা যেত একজনের সিটে আরেকজন বসে আছে। ভোগান্তি ছাড়া বাড়ি যেতে ভালো লাগছে।  পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, ঈদের পরের দিন বাবার বাড়িতে যাব। ছেলে-মেয়েরাও খুব খুশি, অনেক দিন পর বাড়ি যাচ্ছে।  ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।
আ. দৈ. .কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝