বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৮:৩৮ পিএম   (ভিজিট : ২০৩)
X

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা রিটের এ রুল জারি হওয়ায় দলটি ছাড়া অন্যদের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার ( ২৭ মার্চ) আদালতের আদেশ হাতে পাওয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

ইসি কর্মকর্তা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত সংক্রান্ত হাইকোর্টের রুল জারির কপি আমরা পেয়েছি এর জবাবও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দেওয়া হবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম এ গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থি’ উল্লেখ করে  রিট আবেদন করলে গত ১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাইকোর্ট। এ গণবিজ্ঞপ্তি কেনো বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলেছেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১০ মার্চ নতুন দল নিবন্ধন আবেদন আহ্বান করে এএমএম নাসির উদ্দিন কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইন মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে ইসির কাছে আবেদন করার সুযোগ রয়েছে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝