রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:২৯ পিএম   (ভিজিট : ১৪৫)
X

আজ বুধবার (২৬ মার্চ) উৎসবমুখর পুরিবেশে আঙ্কারা, তুরস্কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ দূতাবাস।  রাষ্ট্রদূত এম আমানুল হকের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দূতাবাসের মিলনায়তনে শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত মহান স্বাধীনতা দিবসের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অতঃপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান ও দূতালয়প্রধান মো. রফিকুল ইসলাম। সবশেষে রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা বীরাঙ্গনাদের অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করে তাঁর বক্তব‌্য শুরু দেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নেওয়ার জন‌্য দূতাবাস এ বছর ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও তুরস্কের উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মানে ইফতার মাহফিল, প্রবাসী বাংলাদেশিদের সম্মানে মধ‌্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কূটনৈতিক কোরের সদস‌্যবৃন্দের সম্মানে নৈশভোজের আয়োজন করতে যাচ্ছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝