সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছিলেন শেখ মুজিব: শারমিন আহমদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২৯৯)
X

শেখ হাসিনা যেভাবে নেতাকর্মীদের ছেড়ে দেশ ছেড়ে পালিয়েছেন, একইভাবে ১৯৭১ সালের ২৫ মার্চ শেখ মুজিবুর রহমান পালিয়ে যান মন্তব্য করেছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদ।

তাজউদ্দিন আহমদের মেয়ে বলেন, শেখ মুজিবুর রহমান ২৫ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে তাজউদ্দিন আহমদকে কোনো নির্দেশনাই দিয়ে যাননি। ওই রাতে শেখ হাসিনার মতোই নেতাকর্মীদের ছেড়ে নিজের পরিবারকে নিরাপদ জায়গায় রেখে শেখ মুজিব পালিয়ে যান। সেই রাতে তিনি তাজউদ্দিন আহমদকে বলে গেলেন, ‘নাকে তেল দিয়ে ঘুমাও, পরশু হরতাল ডেকেছি।’ এখনো খোঁজ করলে সেই হরতালের পোস্টারগুলোও পাওয়া যাবে।

শারমিন আহমদ বলেন, ‘এই হরতালের ঘোষণা তিনি যখন দিলেন, তখন অলরেডি আমরা জানতে পেরেছি যে, ক্র্যাকডাউন হবে। এই খবরটি কিন্তু তখন ফাঁস। শেখ মুজিব কিন্তু এর সবকিছুই জানতেন। তারপরও তিনি নেতাকর্মীদের মৃত্যুর মুখে রেখে নির্দিষ্ট কোনো নির্দেশনা দিলেন না। তিনি একবারও বলেননি তোমরা সরকার গঠন করো, শুধু তাই নয়- তিনি কিন্তু স্বাধীনতার ঘোষণাটুকুও দিলেন না।’

তিনি আরও বলেন, ‘সেই রাতে বাবার সঙ্গে শেখ মুজিবের অনেক তর্কবিতর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, “মুজিব ভাই পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে, যুদ্ধের মুখে জাতিকে ফেলে দিয়ে নেতা ধরা দিয়েছেন। আপনি তো কোনো নির্দেশনা দিয়ে যাচ্ছে না।” কিন্তু বাবার এসব কথা শুনে উনি শুধু বললেন, “তোমরা যা করার করবে।” তখন বাবা বলেছিলেন, “আপনি কী কোনো বৈঠক করে বলে দিয়েছেন যে, আপনার পরে চেইন অব কমান্ড কী হবে?”

শারমিন আহমদ বলেন, ‘যার ফলে এসব নিয়ে বিশাল একটা বিভক্তি আছে। ওই রাতে আমার বাবা যখন উদভ্রান্তের মতো এদিক-ওদিক পায়চারি করছিলেন, তখন তরুণ ব্যারিস্টার আমিরুল ইসলাম এসে বললেন, “তাজউদ্দিন ভাই আমি তো মুজিব ভাইয়ের ওখানে গিয়েছিলাম কিন্তু তিনি আসবেন না। উনি তো গোসল করে পরিপাটি হয়ে গ্রেপ্তার হওয়ার জন্য রেডি”।’

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝