রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম   (ভিজিট : ২৮৫)
X

যুদ্ধবিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনিকে জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮ হাজার ৫৭৭ জন। আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৫৪৭ জনে।

বুধবার প্রকাশিত এএফপিটিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিন জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দু'জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে দু'জনের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস 'UNMAS'-এর টি-শার্ট।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝