রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খিলক্ষেতের ঘটনায় ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করে মামলা, গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৬:০৬ পিএম   (ভিজিট : ৩১৬)
X

রাজধানীর খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেই যুবকের ওপর সরাসরি হামলায় জড়িত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে এবং এতে এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকেলে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন। পুলিশ জানিয়েছে, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর সজীব ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম ওরফে জান মিয়া।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরে রাতের বেলা এলাকাবাসীর মাঝে খবরটি ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে এই অভিযোগে সেই যুবককে আটক করে পুলিশে তুলে দেয় তারা। পরে পুলিশ তাকে গাড়িতে করে থানায় নিয়ে আসার পথে উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। তারা তাকে ছিনিয়ে নেয় এবং গাড়িতে ভাঙচুর করে। সেই যুবককে কেড়ে নিয়ে চার থেকে পাঁচ হাজার লোক বেধড়ক মারধর করে। তাদের গণপিটুনিতে গুরুতর আহত হন সেই যুবক। এ ঘটনায় সেই যুবকের পাশাপাশি খিলক্ষেত থানার তদন্ত অফিসারসহ সাত থেকে আট জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ছুটে যায় সেনাবাহিনী। এরপর সেই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তারা। এ ঘটনায় সেই শিশুটিও ভর্তি রয়েছে। 

পুলিশ বলছে, এটি ধর্ষণ কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে শিশুটির বাবা মামলা করেছেন। সেই যুবক এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে।


আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝