রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে গ্রীণ ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ইবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২৮৬)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের ‘গ্রীণ ফোরাম'র আয়োজনে সেমিনারটা সম্পন্ন হয়। সঞ্চলনায় ছিলেন আল-হাদিস বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সিনার সভাপতিত্বে সেমিনারে আলোচক দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক বলেন, যতই আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করেন না কেন সামাজিক এই অবক্ষয় রোধ করা যাবে না যতক্ষণ না তাকওয়া থাকে। সিয়ামের মাধ্যমে শুধু তাকওয়া নামের একটা গুণ অর্জন করতে পারলে আর কিছুই লাগবে না। সমাজিক অবক্ষয় রোধে একটাই সমাধান এটা। সমাজে অসংখ্য বাজে কাজ হয় ধৈর্য ও অশ্লীলতা থেকে দূরে না থাকার কারণে। 

এসময় সময়ানুবর্তিতা অর্জন, ভোগবাদিতাকে প্রত্যখ্যান, দান দক্ষিণের চর্চার মাধ্যমে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে মূখ্য ভূমিকার রাখে বলে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির সভাপতি অধ্যাপক ড. আবু সিনা বলেন, আমাদের বছরের পর বছর কথা বলতে দেয়া হয়নি। জুলাই বিপ্লবের পর আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। ইতোপূর্বে কয়েকবার দরখাস্ত দিয়ে অনুমতি চেয়েও পাইনি। আমরা শুধু ইফতারি করে চলে যাব এবং আলোচনাও করবো না বলে আয়োজন করার সুযোগ দেয়নি। বর্তমান উন্মুক্তভাবে কথা বলতে পারায় শুকরিয়া আদায় করছি।

আ. দৈ./ কাশেম/সাকিব


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝