রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, ১৫ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৫৩ পিএম   (ভিজিট : ২১৪)
X

ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ও ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সংবাদমাধ্যম মালয় মালি মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জানিয়েছে, গতকাল কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সি (একেপিএস) জানিয়েছে, ১৫ সদস্যের এ দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। যেটিতে বলা হয়েছে, পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। কাগজটিতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই কথিত ক্রিকেটাররা একজন স্পন্সরকে তাদের গ্যারান্টর হিসেবে পাওয়ার চেস্টা করছিল। কিন্তু ওই স্পন্সর জানান, তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন।

পরবর্তীতে আরও তদন্ত করা হয়। এরপর স্পষ্ট হয় এই বাংলাদেশিরা আসলে কোনো ক্রিকেটারই নয়। তারা আসলে একটি সিন্ডিকেটের অংশ যারা ক্রিকেটার সেজে অন্য কোনো উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।

এরপর তাদের মালয়েশিয়ায় আর প্রবেশ করতে দেওয়া হয়নি। এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বর্ডার কন্ট্রোল জানিয়েছে, যে বা যারা খেলোয়াড় ভিসা নিয়ে সেটির অপব্যবহার করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝