রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নাঈমুল ও তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ, আগেই উত্তোলন ৩৭৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৫ ৫:৩৬ পিএম  (ভিজিট : ২৪০)
X

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খান, তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের উপপরিচালক আফরোজ হক খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের আবেদন সূত্রে জানা যায়, এসব ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট জমা ছিল ৩৮৬ কোটি । বিভিন্ন সময় উত্তোলন করা হয় ৩৭৯ কোটি টাকা। এ ছাড়াও বর্তমানে ৮ কোটি ৭৬ লাখ টাকা স্থিতি আছে।

এর আগে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

অন্যদিকে, খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুর মোহাম্মদপুরের ২ একর জমি, খুলনায় দুটি বাড়ি ও কেসিসি মার্কেটে ১৩০ বর্গফুটের তিনটি দোকানসহ মোট ১৩ বিঘা জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। তাছাড়া, ১৪টি ব্যাংক হিসাবের ৩১ লাখ ৮ হাজার ৮৭৩ টাকা ফ্রিজের আদেশ দেন হাইকোর্ট। বাড়ি, দোকান ও জমির মূল্য ধরা হয়েছে ৭ কোটি ৩২ লাখ ৬ হাজার ৮৭০ টাকা।

আ.দৈ/আরএস 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝